দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ২০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
অন্যদিকে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটে ৩৫০ টাকা কমে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটে ২৯২ টাকা কমে ৪ হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২৩৩ টাকা কমে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।