1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন!

দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোক্তাদের ভোগান্তি কমেনি। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন এলাকায় তেল নিতে চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। গত কয়েকদিনের মতো রোববার (১৯ এপ্রিল) ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভিড় জমতে শুরু করে।

রাজধানীর আসাদ গেট ও পরীবাগ এলাকার একাধিক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেক চালক অভিযোগ করেন, রাত থেকে অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না। বেশ কিছু পাম্পে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রি না করায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সরকার জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিবেচনায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া নতুন দামে ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা।

তবে দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে সংকট না কাটায় সাধারণ মানুষ আশঙ্কা করছেন, এর প্রভাব শুধু তেল পাম্পেই সীমাবদ্ধ থাকবে না। বাড়তি জ্বালানি ব্যয়ের কারণে পরিবহন ভাড়া বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নিত্যপণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেক ভোক্তা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park