1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফুটপাতে ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি বাধ্যতামূলক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

ফুটপাতে ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি বাধ্যতামূলক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখা এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাতে ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি ও লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে ‘নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক একটি পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, এখন থেকে যেকোনো ফুটপাতে ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তিনি আরও জানান, হকারদের কোথায় বসতে পারবে এবং কতটুকু জায়গা ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করে সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। শৃঙ্খলা নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে, যার মাধ্যমে অতিরিক্ত দোকান বসানো রোধ করা হবে।

প্রশাসক বলেন, উদ্ধার করা ফুটপাত যাতে আবার দখল না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপের আগেই নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার জন্য নাগরিকদের সচেতন হতে হবে। তার ভাষায়, ঢাকাকে পরিচ্ছন্ন রাখা একটি যৌথ দায়িত্ব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park