1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী

রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাজধানী ঢাকার বাইকারদের জন্য এসেছে স্বস্তির খবর। দেশে জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রম আরও বিস্তৃত করেছে সরকার। সংশ্লিষ্টদের মতে, এর ফলে পাম্পে জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি অনেকটাই কমবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুয়েল পাস কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, আজ থেকে ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

এতে আরও বলা হয়, পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এটি বাস্তবায়ন করা হবে।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, সফলভাবে পাইলটিং সম্পন্ন হলে পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু করা হয়েছিল। এখন সেটি বাড়িয়ে ১৮টি পাম্পে নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park