1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন সত্যিই অসাধারণ: মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে তিনি বলেন, রাজধানীতে নববর্ষের আয়োজন ছিল সত্যিই অসাধারণ ও স্মরণীয়।

মঙ্গলবার ঢাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পোস্টে উল্লেখ করেন, ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনে প্রাণবন্ত গান, নাচ এবং রঙিন সাজসজ্জায় চারপাশ উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠেছিল। তিনি বলেন, এমন উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো সহজে ভোলার নয়।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, পহেলা বৈশাখের এই বর্ণিল আয়োজন ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরেছে। নববর্ষের এই আনন্দঘন পরিবেশে তিনি বাংলাদেশের জনগণের জন্য সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভকামনা জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park