1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশে, সিরিজ নিশ্চিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ আফগানিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নামবে জাকের আলী অনিক ও রিশাদ হোসেনরা। প্রথম দুই ম্যাচ জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আজ একাদশে বাংলাদেশ এক পরিবর্তন এনেছে—মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে তানজিম হাসান সাকিবকে দলভুক্ত করা হয়েছে। আফগানিস্তানও এক পরিবর্তন করেছে; নূর আহমেদের স্থলে বশির আহমেদকে খেলানো হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারায়, দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জয় নিশ্চিত করে। সিরিজের শেষ ম্যাচে জয়ের সঙ্গে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, আব্দুল্লাহ আহমাদজাই, রশিদ খান (অধিনায়ক), বশির আহমেদ, মুজিব উর রহমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park