1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

বিসিবি নির্বাচন নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বিসিবির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও বিতর্কের মধ্যে অবস্থান পরিষ্কার করলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচন নিয়ে খুব একটা খোঁজ রাখেন না। তবে আশা করেন, যারা নির্বাচিত হবেন তারা ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন।

সাকিব বলেন, “আমি অত কিছু ফলো করিনি। আশা থাকবে, যারা আসবে তারা বিসিবির ভালোর জন্য কাজ করবে। সবার প্রতি শুভকামনা।”

তামিম ইকবাল রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে বিসিবির নির্বাচন বর্জন করলেও এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহী ছিলেন সাকিব। তিনি বলেন, “নির্বাচনের খবর খুব একটা দেখা বা পড়া হয় না। স্বাভাবিকভাবেই আমার জন্য বলা কঠিন আসলে কী হচ্ছে। এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেটা জানি না, সেখানে কিছু বলা ঠিক হবে না।”

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ভার্চুয়াল লড়াই চরম আলোচনায় আসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানানো পোস্টকে কেন্দ্র করে এ তর্কের সূত্রপাত হয়। এ নিয়ে নানা পাল্টাপাল্টি বক্তব্য এলেও সাকিব বিষয়টি নিয়ে আর কিছু বলতে রাজি হননি। তাঁর ভাষায়, “রাজনৈতিক কথা বলে কী হবে? ক্রিকেটেই থাকি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সাকিব দেশের বাইরে ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি হলেও এরপর আর দেশে ফেরেননি তিনি। বর্তমানে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারি ও দুদকের মামলা চলমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park