1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

নিরাপত্তা শঙ্কায় বাতিল নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে বাতিল করা হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচ। আগামীকাল কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে ঘিরে ছাত্রদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। রাজপথে জেন জি প্রজন্মের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। এমন বাস্তবতায় খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়েই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বাফুফে, কাঠমাণ্ডুতে বাংলাদেশের দূতাবাস ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত আনফা খেলোয়াড়দের হোটেল থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। ফলে বাফুফে বাধ্য হয়ে অনুশীলন সেশন স্থগিত করে।

বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে। এর আগে প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park