1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

ঝালকাঠিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, গ্রামবাসীর মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠির সদর উপজেলার ৫নং কৃত্তিপাশা ইউনিয়নের রামনাথপুর গ্রামে এলজিডির বরাদ্দকৃত ২২০০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা সোমবার সকাল ১০টায় রামনাথপুর সড়কে প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে গ্রামবাসীরা স্লোগান দেন— “আমাদের রাস্তা, আমাদের অধিকার, সরকারি বরাদ্দ অনুযায়ী কাজ চাই। অনিয়ম-দুর্নীতি মানিনা, মানবো না।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামনাথপুর মঠবাড়ি থেকে জোড়া পোল হয়ে পিপলিতা স্কুল পর্যন্ত সংযোগ সড়কটি জনগণের দুর্ভোগের অন্যতম কারণ ছিল। এ কারণে এলজিডি ২২০০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণের অনুমোদন দেয়। তবে রাস্তার কাজ শুরু হওয়ার আগেই অভিযোগ ওঠে যে ঠিকাদার ও থানা ইঞ্জিনিয়ার যোগসাজশে মূল নকশা পরিবর্তন করে রাস্তা অন্যদিকে সরানোর চেষ্টা করছেন। এতে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরকারি নোটিশ পাওয়ার পর গ্রামবাসীরা স্বেচ্ছায় লক্ষ লক্ষ টাকার ফলজ ও কাঠের গাছ কেটে রাস্তা প্রশস্ত করার ব্যবস্থা করেছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খন্দকার মেহেদী হাসান রুবেল। তিনি বলেন, “রাস্তা হবে নিয়ম মেনে, জনগণের স্বার্থ রক্ষা করে। কিন্তু বর্তমান কাজের ধীরগতি এবং অনিয়মের কারণে মানুষ ভোগান্তিতে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার ইট খোলা অবস্থায় পড়ে আছে, পানিতে ডুবে নষ্ট হচ্ছে উপকরণ।”

স্থানীয় বাসিন্দা মো. আক্কাস হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিজেরা জমি ছেড়ে ও গাছ কেটে রাস্তা প্রশস্ত করেছি। এখন যদি অনিয়ম করে রাস্তা অন্যদিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের এই ত্যাগের মূল্য কোথায়?”

এ বিষয়ে এলজিডি কর্মকর্তা বাকি বিল্লা সাংবাদিকদের জানান, বিষয়টি তাদের নজরে আছে। তিনি বলেন, “গ্রামবাসীর দাবি অনুযায়ী সরকারি নিয়ম মেনেই ২২০০ মিটার রাস্তা যেভাবে পাস হয়েছে, সেভাবেই কাজ করা হবে।”

এদিকে, গ্রামবাসীরা সরকারি অর্থের সঠিক ব্যবহার ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে অনিয়ম বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park