সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ধর্মপাশা উপজেলায় বিভিন্ন সরকারি অফিস ও কর্মসূচি পরিদর্শন করেছেন। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দিনব্যাপী তিনি এসব পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি ধর্মপাশা থানা, ধর্মপাশা-২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাশা সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও কর্মসূচির কার্যক্রম ঘুরে দেখেন।
এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়সহ অন্যান্য সরকারি কর্মকর্তা।