1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মুন্নি সাহার ৩৫ ব্যাংক হিসাব ফ্রিজ, স্থিতি ১৮ কোটি টাকা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

মুন্নি সাহার ৩৫ ব্যাংক হিসাব ফ্রিজ, স্থিতি ১৮ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ২৫ মে, ২০২৫


আলোচিত সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে মোট স্থিতি রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ অনুযায়ী সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে দেখা যায়, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশার প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন এবং তা বিভিন্ন ব্যক্তির নামে ব্যাংকে জমা রেখেছেন।

সিআইডি জানায়, তাদের নামে মোট ৪৬টি হিসাব থাকলেও বর্তমানে ৩৫টি হিসাব চালু রয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ১৮৬ কোটি টাকার বেশি।

এরপর সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত ওই ৩৫টি হিসাব ফ্রিজ করার নির্দেশ দেয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park