1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তারেক রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন: আবুল কাশেম। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

তারেক রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন: আবুল কাশেম।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১০ মে, ২০২৫

নাটোর প্রতিনিধি : আমরা বিএনপি পরিবার সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কাশেম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন। বিএনপি ক্ষমতায় গেলে আগামি ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশকে সিঙ্গাপুরের মত করতে না পারলেও অন্তত মালোয়েশিয়ার মত উন্নত করতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাবেন। তিনি একজন মানুবিক নেতা। আগামিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাংখা পুরণে কাজ করতে চ

শনিবার (১০ মে) দুপুরে নাটোরের বনপাড়া বাইপাস চত্বরে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। এরআগে তাকে স্বাগত জানাতে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হোন। তিনি ঢাকা থেকে বনপাড়ায় পৌছা মাত্র দলের নেতাকর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে থাকেন। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় আবুল কাশেম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন চাঁদাবাজ, মাছ চোর ও দুর্নীতিবাজ কেউ দলের নেতৃত্বে আসুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা চান না। খুব শীথ্রই দেশে এক কোটি সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। সেখানে কোন বির্তকিত মানুষকে সদস্য করা যাবে না। যাতে দলের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাবমুর্তি ক্ষুন্ন হয়। দলের মধ্যে একজন ভাল নেতা ও ভাল মানুষ আসুক, যাতে দল এবং দেশের মানুষ ভাল থাকে। তিনি বলেন, সমাজে যারা দুর্নীতি করে, মানুষকে জুলুম করে, চাঁদাবাজি করে তাদের জেলা বিএনপির নেতৃত্বে দেখতে চান না তারেক রহমান। তাই আগামিতে উপজেলাসহ সকল কমিটিতে কোন চাঁদাবাজ, মাছ চোর ও দুর্নীতিবাজদের ঠাঁই হবে না।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুল হক ডিউক, সদস্য ও প্রয়াত সাবেক এমপির পুত্র আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জহির, বড়াউগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলী আকবর প্রমুখ। এসময় বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিুকর রহমান বেলালসহ বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

পরে পথসভা শেষে বিএনপি নেতা আবুল কাশেম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্যান্সার আক্রান্ত স্থানীয় একজন রিক্সা চালককে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব গ্রহণসহ তার পরিবারকে শান্তনা দেন। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামের ক্যান্সার রোগে আক্রান্ত মোঃ আজমির হোসেন (৫০) নামে একজন ভ্যান চালকের দুর্দশা নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এমন পরিস্থিতিতে ওই ভ্যান চালকের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পৌছে দেয়ার নির্দেশ দেন তারেক রহমান। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park