1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উলিপুরে ব্রহ্মপূত্র নদে ২ শিশু নিখোঁজ  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

উলিপুরে ব্রহ্মপূত্র নদে ২ শিশু নিখোঁজ 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ শনিবার, ১০ মে, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। নিহত দুই শিশু হলো ইমরান হোসেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২)। তারা বুড়াবু‌ড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

 শ‌নিবার (১০মে) বিকেল ৩ টার দিকে উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রামে এ বিয়োগান্তক ঘটনা ঘটে।

স্থানীয় বা‌সিন্দারা জানান, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবা আমিনুল ইসলামের বিচ্ছেদ হয়। এরপর তারা নানা ইসলাম আলীর বাড়ীতে থাকতো। এর মধ্যে তার মা ইসমোতারার অন‌্যত্র বিয়ে হয়ে যায়।

 শ‌নিবার বিকেল ৩টার দিকে কয়েকটি শিশুর সাথে রা‌ফি ইসলাম, ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে নামে। এ সময় রা‌ফি তীরে উঠতে পারলেও  দুই ভাই ইমরান ও ইব্রা‌হিম নদীতে ডুবে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি ক‌রলেও তাদের খোঁজ মেলে‌নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বলেন, বিষয়‌টি জানা নেই। তবে বিষয়টি দেখা হচ্ছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park