কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। নিহত দুই শিশু হলো ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২)। তারা বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
শনিবার (১০মে) বিকেল ৩ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ বিয়োগান্তক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৬ বছর পূর্বে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবা আমিনুল ইসলামের বিচ্ছেদ হয়। এরপর তারা নানা ইসলাম আলীর বাড়ীতে থাকতো। এর মধ্যে তার মা ইসমোতারার অন্যত্র বিয়ে হয়ে যায়।
শনিবার বিকেল ৩টার দিকে কয়েকটি শিশুর সাথে রাফি ইসলাম, ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রাফি তীরে উঠতে পারলেও দুই ভাই ইমরান ও ইব্রাহিম নদীতে ডুবে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাদের খোঁজ মেলেনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। তবে বিষয়টি দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park