1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চুয়াডাঙ্গার জীবননগরে এক সাথে   তিন পুত্র সন্তানের জন্ম – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

চুয়াডাঙ্গার জীবননগরে এক সাথে   তিন পুত্র সন্তানের জন্ম

চিত্তরঞ্জন সাহা চিতু
  • প্রকাশ শনিবার, ২৯ জুন, ২০২৪

চুয়াডাঙ্গা সংবাদদাতা>চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জেসমিন খাতুন(২৫) নামের এক গৃহবধূ এক সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম  দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। 

শহরের হাসপাতাল সড়কের কেয়ার সনো হাসপাতালে প্রসূতি এ বাচ্চা প্রসব করেন। প্রসূতি মা জেসমিন খাতুন ও তার তিন সন্তান বর্তমানে সুস্থ ও  আছে।

এক সাথে সদ্য  ভূমিষ্ট হওয়া তিন সন্তানকে দেখতে ওই হাসপাতালে প্রতিদিনই  উৎসুক  জনতার ভিড় বাড়ছে।

 প্রসূতি  জেসমিন খাতুন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মোহাম্মদ বকুল হোসেনের  স্ত্রী।

কেয়ার সনো হাসপাতালের ডা. হেলেনা আক্তার নিপা জানান, তিন নবজাতক ও প্রসূতি সম্পূর্ণ সুস্থ আছে।একই সাথে জন্ম নেয়া তিন নবজাতকের শারীরিক গঠন ও ওজন স্বাভাবিক আছে।

  সিজারের মাধ্যমে এই তিন পুত্র সন্তান জন্ম হয়। নবজাতক তিন পুত্র সন্তান ও তাদের মা জেসমিন খাতুন সম্পূর্ণ সুস্থ আছেন।

এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় তিনিসহ পরিবারের সবাই খুবই খুশি। এছাড়াও ওই দম্পতির নয় বছরের একটি  মেয়ে রয়েছে বলে জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park