1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল

কিশোরগঞ্জে নিজ মায়ের গরম খুন্তির ছ্যাঁকায় দগ্ধ শিশু মরিয়ম হাসপাতালে

 আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মধ্যযুগীয় বর্বরতাকে হারমানিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ৮বছরের কোমলমতি শিশু শিক্ষার্থী মরিয়মকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে হাত-পা সহ শরীরের বিভিন্ন অঙ্গে দগ্ধ করার অভিযোগ উঠেছে পাষন্ড  মা শিল্পী বেগমের বিরুদ্ধে। ঘটনার পর শিল্পী বেগম গা ঢাকা দেন। এ ঘটনায় দগ্ধ শরীরের মরণ যন্ত্রণায়  হাসপাতালের বেডে  ছটফট করছে শিশু মরিয়ম। গরম খুন্তির ছ্যাঁকার ভয় আর আতঙ্কে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রূপালী কেশবা গ্রামে এ ঘটনাটি ঘটে।

মরিয়ম ওই গ্রামের ছাদিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি ব্র্যাক শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।পাষণ্ড মায়ের এমন মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ঘটনায় এলাকা জুড়ে চাপা ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।অনেকে শিশুটির ব্যাথায় ব্যতীত হয়ে দেখার জন্য হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শিশু মরিয়মের চাচা শহিদুল ইসলাম ও ফুফু  নুর বানু জানান,গত মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম প্রতিবেশী শিশুদের সাথে খেলছিল। এসময় সহপাঠীদের সাথে তার সামান্য ঝগড়া হয়। এ ঘটনায় সহপাঠীর অভিভাবকরা শিল্পী বেগমকে  অভিযোগ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে খুন্তি গরম করে হাত-পা সহ শরীরের বিভিন্ন অঙ্গে  ছ্যাঁকা দেয়। তার  আত্মচিৎকার শুনে আমরা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করাই। আমরা এমন নিষ্ঠুর ও নির্দয় মায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। 

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে শিশু নির্যাতনকারী মায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park