1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম

কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ সাইফুল ইসলাম 
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিম বাগরাইট এলাকায় নারীদের মারধর, ফসলি জমিতে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করা এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় মাংস ব্যবসায়ী শারফিন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নিপা আক্তারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিপা আক্তার (৪০) ও তার পিতা মিজানুর রহমান উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, অভিযুক্ত শারফিন মিয়া কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কসাই হিসেবে গরুর মাংস বিক্রি করেন। তিনি নিয়মিতভাবে মরা গরু জবাই করে বাজারে বিক্রি করেন এবং তাদের বসতবাড়ির আশপাশ ও চাষকৃত জমিতে গরুর রক্ত, ভুঁড়ি, মলমূত্রসহ বিভিন্ন বর্জ্য ফেলেন, যা মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি করছে।

ভুক্তভোগীদের দাবি, গত ২৮ এপ্রিল দুপুরে তাদের চাষকৃত জমিতে এসব বর্জ্য ফেলা নিয়ে প্রতিবাদ জানালে শারফিন মিয়া ও তার সহযোগীরা উল্টো তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park