1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার, গ্রাহক স্বস্তির সম্ভাবনা হরমুজ প্রণালিতে মাইন অপসারণে তুরস্কের অংশগ্রহণের ইঙ্গিত হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুরু ফুটপাতের হকার পুনর্বাসনে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরির পরিকল্পনা ডিএনসিসির কলেজছাত্রের বানানো রেসিং কার চালিয়ে উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন  কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত: ছেলে গুরুতর আহত 

গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

মো:জহিরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার কালীবাড়ি রোডের মোঃ দেলোয়ার হোসেন এর বাসায় ২৫ এপ্রিল ২০২৬ রোজ শনিবার  উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান ও সহকারী সিনিয়র শিক্ষক মোঃ বুলবুল এর বিরুদ্ধে মোসাঃ নার্গিস পারভীন নামে একজন অভিভাবক তার ছেলে মোঃ আশিকুর রহমানের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে বাধা সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। 

মোসাঃ নার্গিস পারভীন সাংবাদিকদের উদ্দেশ্য লিখিত বক্তব্যে বলেন, তাঁর ছেলে মোঃ আশিকুর রহমান উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ বুলবুল এর কাছে প্রাইভেট না পড়ায় আক্রোশবশত তাকে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয় এবং এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে বাধা দেওয়া হয়। যেখানে অন্য অকৃতকার্য শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে বা বিশেষ বিবেচনায় সুযোগ দেওয়া হয়েছে, সেখানে তাঁর ছেলের ক্ষেত্রে চরম বৈষম্য করা হয়েছে বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ছাত্রটি বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে ফরম ফিলাপ ও প্রবেশপত্র সংগ্রহ করতে সক্ষম হলেও, স্কুলের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান বর্তমানে নিজের দেওয়া স্বাক্ষর অস্বীকার করছেন। তিনি মিথ্যা সংবাদ ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই এবং শিক্ষা বোর্ডের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park