1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বুদ্ধ পূর্ণিমার বাণীতে প্রধানমন্ত্রী গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল)

জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬


বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তাধারার ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র (জবি প্রেসক্লাব) সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চ্যানেল আই অনলাইন ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দেশের কথা এর প্রতিনিধি রিদুয়ান ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) সংগঠন সূত্রে এ তথ্য গণমাধ্যমে  জানানো হয়৷ এর আগে ৩ এপ্রিল এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে সংগঠনটি।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর এক জরুরী কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক ইউছুব ওসমানকে তার সাধারণ সম্পাদক পদ এবং সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম পদাধিকার বলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

সংগঠনের স্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেয়ে রিদুয়ান ইসলাম বলেন, শিক্ষার্থীদের কন্ঠস্বর হিসেবে কাজ করছে জবি প্রেসক্লাব। দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে সবসময়। এই সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে। সামনেও শিক্ষার্থীদের কল্যাণে আপোষহীনভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে এই মহান দায়িত্ব নিলাম। এর জন্য সকলের সহযোগিতা কাম্য। 

উল্লেখ্য, জবি প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসের সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park