1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল

নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম সরকার
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে  ফুফুর বাড়ীতে বিবাহ অনুষ্ঠানে-বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে মাহি আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত মাহি ৮ নং সিংরইল ইউনিয়নের মধুপুর গ্রামের মো. হাবল মিয়ার মেয়ে।

পারিবারিক  স্থানীয় সূত্রে- জানা যায় শনিবার তার ফুফুর বাড়ি রায়পাশা মৃত আলিমুদ্দিনের ছেলে সোহেল মিয়ার মেয়ের বিয়ে বাড়িতে সপরিবারে বেড়াতে আসছিলেন।

১৯ এপ্রিল রবিবার সাড় বারোটার দিকে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে পুকুরের পানিতে গোসল করতে নামে তিন শিশু। পানিতে খেলাধুলা করার সময় সোহেল মিয়ার পুত্র রিহান (৫) পুকুরের ঘাট একটুও দূরে গভীর পানিতে হাবুডুবু খাচ্ছিল।

এ দৃশ্যটি মাহির নজরে এলে শিশুটিকে উদ্ধার করতে গিয়ে মাহী আক্তার নিজেই  পানিতে তলিয়ে যায়। মাহি গভীর পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি কারও নজরে আসে নাই। পরিবারের লোকজন মনে করেছেন- রিহান পানিতে পড়ে যাওয়ায় সে ভয়ে পালিয়েছে।

দীর্ঘ সময় পরিবারের লোকজন মাহিকে দেখতে না পেয়ে তাদের সন্দেহ হয়-এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন দিকে আশেপাশের বাড়ি ঘরে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে সাঁতার কেটে বাঁশের কোটা দিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর গভীর পানিতে তার সন্ধান পাওয়া যায়। পরে নিখোঁজের সাড়ে চার ঘন্টা পর গভীর পানির নিচ থেকে মাহির মৃত মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল এর চাচা করিম উদ্দিন। মাহির মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park