ইরান ২৫তম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সামরিক ও সামরিক-সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অনলাইন আল জাজিরা এই তথ্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করেছে।