সুনামগঞ্জে সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ – দৈনিক দেশেরকথা
arif khanh
২২ জুন ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ করেছে বিজিবি। 

শনিবার (২১ জুন) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। 

বিজিবি জানিয়েছে, টাস্কফোর্সের অভিযানে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ ও ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের মূল্য ২৬ লাখ টাকা। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়। পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

১০

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

১১

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

১৪

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

১৫

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

১৬

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

১৭

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

১৮

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

২০