1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন যারা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগে মোট ১০ হাজার ২১৯টি পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২ নভেম্বর প্রকাশিত সংশোধিত বিধিমালায় নতুন সংযোজিত সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয় এবং কিছু শব্দগত পরিবর্তন আনা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বাধিক ৩২ বছর হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীরা তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রার্থী শুধুমাত্র নিজ উপজেলা বা শিক্ষা থানার শূন্যপদে নিয়োগের জন্য বিবেচিত হবেন এবং ভবিষ্যতে বদলিও সেই এলাকার বিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এছাড়া, ধূমপান বা মাদকাসক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রার্থীর সনদপত্র ও ছবিতে সত্যায়নকারী কর্মকর্তার (৯ম গ্রেড বা তদূর্ধ্ব) স্বাক্ষর ও নামসহ সিল থাকতে হবে।

‘সহকারী শিক্ষক’ পদে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park