1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সন্ধ্যা পর্যন্ত কোথায় বৃষ্টি, কোথায় পড়বে তীব্র গরম—জানাল আবহাওয়া অফিস। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

সন্ধ্যা পর্যন্ত কোথায় বৃষ্টি, কোথায় পড়বে তীব্র গরম—জানাল আবহাওয়া অফিস।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। মে মাসের শুরুতে আবহাওয়া সহনীয় থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শুক্রবার তা চরম মাত্রায় পৌঁছায়, এবং রোববারও একই পরিস্থিতি বিরাজ কর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে আজ রোববার (১১ মে) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

শুধু সিলেটে বৃষ্টির সম্ভাবনা সারাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলগুলো হলো:অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহের কবলে: চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ এবং যশোর। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে: দেশের বাকি অঞ্চলে।

আজ দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যসতর্কতা জরুরি, চলমান গরমের মধ্যে আবহাওয়াবিদরা পর্যাপ্ত পানি পান, রোদে সরাসরি না বের হওয়া এবং হালকা ও সুতির পোশাক পরার পরামর্শ দিয়েছেন। শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park