রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
বার্তায় বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এই ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।