1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শান্তিগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থ সহায়তা পেল ২৭০ এতিম ও হতদরিদ্র পরিবার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

শান্তিগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থ সহায়তা পেল ২৭০ এতিম ও হতদরিদ্র পরিবার

সানোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত অরফ্যান, চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রাম এর আওতায় আজ শুক্রবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে মোট ২৭০টি এতিম ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাঁও ও জয়কলস ইউনিয়নের উপকারভোগী পরিবারগুলোর মাঝে ২০২৫ সালের ২য় কোয়ার্টারে মোট ৪৬,৬১,৯৬৫ টাকা বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ত্রৈমাসিক ভিত্তিতে ১০,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। এ অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের এই উদ্যোগ এতিম ও দরিদ্র শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা পর্যায়ে এই মানবিক সহায়তা কার্যক্রমে উপকারভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park