1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট

অনলাইন নিউজ
  • প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিশ্বের ভিসা-বিহীন ভ্রমণ সুযোগের ভিত্তিতে তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তথ্যে বাংলাদেশ তিন ধাপ অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালের ত্রৈমাসিক হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ এখন রয়েছে ৯৪তম স্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।

হেনলি অ্যান্ড পার্টনারস কর্তৃক প্রকাশিত এই র‍্যাংকিংয়ে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এদিকে, এককভাবে তালিকার শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে সক্ষম। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন— এ সাতটি দেশ ১৮৯টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ দেয়।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন ভিসা ছাড়া।

পঞ্চম স্থানে আছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড— এই দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে প্রবেশ করতে পারেন ভিসা ছাড়াই।

ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য (১৮৬টি দেশ), সপ্তমে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড (১৮৫টি দেশ), অষ্টমে কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৪টি দেশ), নবমে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া (১৮৩টি দেশ), আর দশম অবস্থানে রয়েছে আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র, যাদের নাগরিকরা ১৮২টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন।

এই সূচক তৈরিতে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্যকে বিবেচনায় নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park