1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম রোহিঙ্গা সংকট সমাধানে বিদেশিদের সহায়তা চেয়েছে সরকার: মির্জা ফখরুল ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার

মোঃ রাকিব হোসাইন হৃদয়
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৫ মে ভোরে সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেলের মোঃ মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অস্ত্র আইনের মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামিকে থানায় নিয়ে আসার পথে পরিকল্পিতভাবে ১৫০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের গাড়ি অবরোধ করে। এ সময় তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ, পুলিশ লাইন্সের অতিরিক্ত ফোর্স, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথভাবে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদেরসহ ৪০ জন এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ আক্রান্তের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: নারায়ণগঞ্জ জেলা পুলিশ

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park