1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম রোহিঙ্গা সংকট সমাধানে বিদেশিদের সহায়তা চেয়েছে সরকার: মির্জা ফখরুল ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জয় শীল
  • প্রকাশ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে অনলাইন জুয়া, মাদক এবং সন্ত্রাস বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এই সভাটি হয়েছে।

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম-এর সভাপতিত্বে ও মীর আলী আহমেদ মনির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার মতো মরণব্যাধি নির্মূল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে যুবসমাজকে এসকল ধ্বংসাত্মক পথ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুুদুল ইসলাম মাসুদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ রফিকুল ইসলাম, মোঃ বায়েজিদ আহম্মেদ বাবু, ইমাম হোসেন শাহিন, মোঃ ধন মিয়া সরকার, এবং মোঃ মোস্তাক আহাম্মদসহ অন্যান্যরা।

বক্তারা সমাবেশে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করে জোরালো বক্তব্য দিয়ে কঠোর হুঁসিয়ারি দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park