1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম রোহিঙ্গা সংকট সমাধানে বিদেশিদের সহায়তা চেয়েছে সরকার: মির্জা ফখরুল ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের পর সীমান্ত দিয়ে বাংলাদেশে সম্ভাব্য পুশ-ইন পরিস্থিতি তৈরি হতে পারে কি না—এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুশ-ইন ইস্যুতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি মনে করছেন, এমন কোনো পরিস্থিতি বাস্তবে তৈরি হবে না।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি জয়ের আগে দেশটির কিছু নেতার পক্ষ থেকে মুসলিমদের বাংলাদেশে পুশ-ইনের বিষয়ে মন্তব্য করা হয়েছিল। এখন বিজেপি জয়ী হওয়ায় পুশব্যাকের ঘটনা বাড়তে পারে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গতকালই বিজিবিকে নির্দেশ দিয়েছে সীমান্তে সতর্কতা বাড়াতে, যাতে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে তা দ্রুত মোকাবিলা করা যায়।

তিনি বলেন, সরকার সম্ভাবনা খুব বেশি দেখছে না, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, তার ধারণা এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা হয়েছে, সেগুলোকেও যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে।

আওয়ামী লীগের আমলে দায়ের হওয়া গায়েবি মামলা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, বড় পশুর হাটগুলোতে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park