1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে অংশ নেবে না জার্মানি: ভাইস চ্যান্সেলর – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে অংশ নেবে না জার্মানি: ভাইস চ্যান্সেলর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৭ মার্চ, ২০২৬

জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানে যুদ্ধে অংশ নেয়ার পরিকল্পনা সরাসরি নাকচ করেছেন। তিনি বলেন, “এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বৈধ কি না, তা নিয়ে আমার বড় ধরনের সন্দেহ আছে। এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে অংশ নেব না।”

সংবাদমাধ্যম আরএনডিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিংবাইল আরও সতর্ক করে বলেন, “বড় আশঙ্কা হলো, আমরা ধীরে ধীরে এমন এক বিশ্বে প্রবেশ করছি যেখানে আর কোনো নিয়ম থাকবে না। আমরা এমন বিশ্বে বাস করতে চাই না, যেখানে শুধু শক্তিশালীর আইনই কার্যকর হয়।”

ভাইস চ্যান্সেলরের এই অবস্থান স্পষ্টভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের পূর্ববর্তী মন্তব্যের বিপরীত। মেৎস এর আগে উল্লেখ করেছিলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরাইলের প্রতি তেহরানের হুমকি এবং সন্ত্রাসবাদ ও তাদের মিত্রগোষ্ঠীর সমর্থন নিয়ে তার সরকার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য এবং পদক্ষেপের সঙ্গে একমত।

এ খবর জানিয়েছে অনলাইন আল জাজিরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park