1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন বাংলাদেশের তমা রশিদ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস ধর্মপাশায় ১৪৪ ধারা ভেঙে ধান কর্তনের অভিযোগ  আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে সংসদে বক্তব্যে অনাগ্রহ, ট্রেজারি বেঞ্চে ফাঁকা আসন বেলকা মজিদপাড়া স্কুলে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষর্তা উন্নয়ন প্রশিক্ষণ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন বাংলাদেশের তমা রশিদ পটুয়াখালী গলাচিপায় শশুর কর্তৃক  ধর্ষনের অভিযোগ, পুত্রবধূর গর্ভে পুত্রসন্তানের জন্ম ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে বিভ্রান্তকারীরা মিটিং করছে: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা বেদে পল্লীর গৃহবধূর মৃত্যুে: পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম শ্রীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন বাংলাদেশের তমা রশিদ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রায় ৪০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট জিতেছেন বাংলাদেশের প্রতিনিধি তমা রশিদ।

রবিবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানেই চূড়ান্ত বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ের পর অনুভূতি জানিয়ে তমা রশিদ বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে মুকুট জয় করা তার জন্য অত্যন্ত গর্বের। তিনি বলেন, এই অর্জন জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ কঠিন। বিশেষ করে ফাইনাল রাউন্ডে ভারতের প্রতিযোগীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

তমা রশিদের ভাষ্য অনুযায়ী, কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে তার পারফরম্যান্স তাকে এগিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করে।

জানা গেছে, তিনি আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন। দেশে ফিরে আবারও উপস্থাপনার কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের জন্য পরামর্শক হিসেবেও কাজ করতে চান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park