1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন, আতঙ্ক ছড়ালো এলাকায় – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন, আতঙ্ক ছড়ালো এলাকায়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন, আতঙ্ক ছড়ালো এলাকায়


রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বাসে আগুন লাগায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে রওনা দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে, বুধবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীতে একের পর এক যানবাহনে আগুনের এই ধারাবাহিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park