1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল এখন থেকে বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কয়েকটি নির্দিষ্ট শ্রেণির করদাতাদের জন্য কাগজে রিটার্ন দাখিলের সীমিত সুযোগ রাখা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় এনবিআর।

আদেশ অনুযায়ী, যেসব করদাতা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন (সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত, কিংবা মৃত করদাতার পক্ষে আইনগতভাবে নিযুক্ত প্রতিনিধি—তারা চাইলে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

সোমবার থেকে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসেই রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইন পেমেন্টের জন্য রয়েছে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা।

তবে কেউ যদি নিবন্ধন বা প্রযুক্তিগত জটিলতার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিতভাবে যুক্তিযুক্ত আবেদন করলে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনসাপেক্ষে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

গত বছর সীমিত কিছু শ্রেণির জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার পর ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন। এবার এই উদ্যোগ সর্বজনীনভাবে বাস্তবায়ন করছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় কোনো জটিলতা বা প্রশ্ন থাকলে করদাতারা এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সহযোগিতা পেতে পারবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park