1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে ফাতেহা শরীফ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন!

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে ফাতেহা শরীফ

 সাখাওয়াত হোসেন 
  • প্রকাশ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকেঃবিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মিয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আরবি মাসের ৭ ই সফর অনুযায়ী ইংরেজি ২ আগষ্ট হিসেবে পালিত হচ্ছে ফাতেহা শরীফ। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জাকেররা ছুটে আসছেন পীরে কামেল হযরত মওলানা খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) এর কদমে।

দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহন যোগে জাকেরান, আশেকান, ও ভক্তবৃন্দের সমাগমে ক্রমেই পরিপূর্ণ হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। জাকেরদের আল্লাহু আকবর তাকবিরে মুখরিত দরবার শরীফের পুরো এলাকা। যতই সময় যাচ্ছে ততোই জাকেরানদের উপস্থিততে কানায় কানায় পূর্ণ হচ্ছে দরবার শরীফের সমগ্র এলাকা।

জাকেরদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে সেচ্ছাসেবক বাহিনী, নির্মান করা হয়েছে নামাজের স্থান, টয়লেট, এবং দরবার শরীফের সমগ্র এলাকা জুরে  আয়োজন করা হয়েছে লাইটিং ব্যবস্থা।

ফাতেহা শরীফ উপলক্ষে দরবার শরীফে পালিত হবে বিভিন্ন কর্মসূচি। রাত ১ ১৫ মিনিটে কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল,  রওজা শরীফ জিয়ারত, রাত তিনটায় শুরু হবে রহমতের ফায়েজ চলবে ফজরের আগ মুহুর্ত পর্যন্ত। নামাজের পর পাক কালাম ফাতেহা শরীফ, ও খতম শরীফ।

অবশেষে আনুষ্ঠানিক রওজা শরীফ জিয়ারত।

আগামী কাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাতেহা শরীফের কর্মসূচি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park