বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানিয়েছে, তাদের কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারের পক্ষ থেকে প্রদত্ত কোনো প্লট গ্রহণ করবেন না।
এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে দলের নীতি ও নৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দলের তরফ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে।