1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশে ২৫ কোটি ডলারের কারখানা বিনিয়োগ করছে হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

বাংলাদেশে ২৫ কোটি ডলারের কারখানা বিনিয়োগ করছে হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক কোম্পানি হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোম্পানিটির চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে জানানো হয়, হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ প্রাথমিকভাবে ১৫ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা করলেও পরবর্তীতে সরকারের সহযোগিতা ও মূল্যায়নের ভিত্তিতে তা বাড়িয়ে ২৫ কোটি ডলার করা হয়েছে। এই বিনিয়োগের অংশ হিসেবে কোম্পানিটি বাংলাদেশে তিনটি কারখানা নির্মাণ করবে, যার মধ্যে দুটি হবে পোশাক প্রক্রিয়াজাতকরণ এবং একটি নিটিং ও ডাইংয়ের কারখানা। এসব প্রকল্পে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে হ্যান্ডার চেয়ারম্যান বলেন, বিডা, বেজা ও বেপজাসহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করায় তারা বিনিয়োগের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর বস্ত্র ও পোশাক শিল্প গড়ে তুলতে চান। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এটি এখন পর্যন্ত বাংলাদেশের বস্ত্র খাতে চীনের কোনো একক কোম্পানির সর্ববৃহৎ বিনিয়োগ। এ বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা হান চুনকে বলেন, তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগের নেতৃত্ব নিয়ে নিচ্ছেন এবং এর মাধ্যমে অন্যান্য চীনা বিনিয়োগকারীদের আগ্রহও বাড়বে।

এ সময় হ্যান্ডার চেয়ারম্যান চট্টগ্রামের মীরসরাইয়ে নির্মিতব্য একটি কারখানার নকশা উপস্থাপন করেন এবং তা দেখে প্রধান উপদেষ্টা প্রশংসা করে বলেন, এটি তাঁর কাছে একটি চমৎকার শিল্পকর্মের মতো মনে হয়েছে। এই কারখানার জন্য জমি লিজ চুক্তি বুধবার সই হওয়ার কথা রয়েছে এবং প্রথম ধাপে সেখানে ৮ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের জন্য জমি ও অবকাঠামো নির্ধারণের কাজ শুরু হয়েছে এবং বছরের মধ্যেই তা সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হ্যান্ডার প্রেসিডেন্ট হেং জেলি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park