1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল অত্যন্ত সংবেদনশীল একটি পণ্য। এর দাম বাড়লে সাধারণ ভোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এবং বাজারে অস্থিরতা তৈরি হয়। এ কারণে নিয়মিতভাবে সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আজকের বৈঠকে ভোজ্যতেলের দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতি পাওয়া যায়নি। ফলে আপাতত দাম অপরিবর্তিত থাকবে।

বৈশ্বিক পরিস্থিতি ও চলমান উত্তেজনার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোজ্যতেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সেই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park