অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।
সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বৈঠকে চলমান জাতীয় পরিস্থিতি ও সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকালীন সমন্বয় সম্পর্কেও কথা হয় বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা তার দায়িত্বকালীন সময়ে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।