1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

শহীদ ওসমান হাদির মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কারও ক্ষেত্রে না ঘটে, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

সোমবার দুপুরে ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আজ তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে নির্বাচনকে ঘিরে। প্রতিটি থানা ও ওয়ার্ডের রয়েছে ভিন্ন ভিন্ন সমস্যা। এসব সমস্যা চিহ্নিত করে জনগণের সঙ্গে সরাসরি কথা বলে সমাধানের পথে এগোতেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন বলে জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা সরকারের জন্য অত্যন্ত জরুরি। এ ধরনের সহিংস ঘটনা আর কোনোভাবেই যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, ওসমান হাদি একজন সক্রিয় প্রার্থী ছিলেন এবং নির্বাচনী কার্যক্রম দুই মাস আগেই শুরু করেছিলেন। তিনি গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনের পক্ষে কাজ করছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দিতে চায় না—এমন প্রচেষ্টার কথাও শোনা যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষার জন্য এই নির্বাচন সঠিক সময়ে, সুষ্ঠু ব্যবস্থাপনায় এবং স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে—এটাই জনগণের প্রত্যাশা।

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত সরকার এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। আসামিদের শনাক্ত করা হলেও তারা কোথায় আছে, সেটিও নিশ্চিত করা যাচ্ছে না। এতে শুধু তিনি নন, সব প্রার্থীর জন্যই একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের টার্গেট করা হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে। তাকেও বিভিন্ন সময় জানানো হয়েছে যে তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং কোথায় যাওয়া যাবে বা যাবে না, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় স্বাধীনভাবে চলাচল করতে না পারলে সেটি একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, শুধু প্রার্থী নয়, নির্বাচন কমিশনসহ পুরো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে নিরাপত্তা দেওয়া সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ঝুঁকিতে থাকা সকলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park