1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডিমের দাম হালিতে ৫ টাকা কমেছে – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

ডিমের দাম হালিতে ৫ টাকা কমেছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর দুটি কাঁচাবাজার তদারকি করে। গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে তদারকি টিমকে জানান দোকান মালিক ও ভোক্তারা।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মিরপুরে শাহ্আলী সিটি করপোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনির আখরা কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাহ্আলী সিটি করপোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম, সবজি ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন। এছাড়াও মূল্য তালিকা সঠিকভাবে না টানানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে এসময় দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান।

অপরদিকে, রাজধানীর শনিরআখড়ার কাঁচাবাজারে ডিম, পিয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রি মূল্য যাচাই করা হয়। মুরগি, চাল, আলু, পিয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদ মূল্য তালিকা টানানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়। তবে কয়েকটি প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা টানানো না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park