1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৪টি ব্যাংক – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

জামালগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৪টি ব্যাংক

সানোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষি খাতের উন্নয়নে ৪টি ব্যাংকের যৌথ উদ্যোগে ১১ জন কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।

সোনালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে অনুষ্ঠিত এই ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।

এছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার সিনিয়র অফিসার ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ম্যানেজার সুমন ভট্টাচার্য্য, কৃষি ব্যাংক ম্যানেজার শরিফ আহম্মেদ খান, জনতা ব্যাংক ম্যানেজার হুমায়ুন কবির ও পূর্বালী ব্যাংক ম্যানেজার দিপংকর চৌধুরী 

অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন। প্রকাশ্য এ ঋন বিতরণ অনুষ্ঠানে মোট ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ জন কৃষকের মাঝে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park