নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন কুড়িগ্রাম জেলা ড্যাবের আহ্বায়ক ও বিএনপির সদস্য ডা. মোঃ মাহফুজার রহমান মারুফ।
চিকিৎসক পেশা থেকে উঠে আসা এই মানবিক নেতা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি নিয়মিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং রাষ্ট্র কাটামো মেরামতের ৩১দফা রুপরেখার লিপলেট বিতরন করছেন। রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। মানবিক ও জনমুখী রাজনীতির প্রতীক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডা. মারুফ দলের দুঃসময়ে কখনো পিছু হটেননি। বরং রাজপথে থেকে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দিনমজুর, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো তাকে একজন জনদরদী রাজনীতিক হিসেবে পরিচিত করেছে।শিক্ষিত ও আধুনিক চিন্তাধারার নেতা
আধুনিক ও উন্নয়নমুখী চিন্তাধারায় বিশ্বাসী ডা. মারুফ কুড়িগ্রাম-১ আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চান। তার রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা ও দৃঢ় রাজনৈতিক দর্শন। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী ও উদ্যোক্তারা মনে করেন—ডা. মারুফ সময়োপযোগী, শিক্ষিত ও পরিশীলিত একজন রাজনীতিবিদ।
বিতর্কহীন ও দুর্নীতিমুক্ত অবস্থান রাজনীতিকে ব্যবসা নয়, সমাজসেবার মাধ্যম হিসেবে দেখেন এই নেতা। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা বিতর্কের অভিযোগ নেই। জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক, জনসেবা ও আইনের শাসনে বিশ্বাস তাকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা
বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, ডা. মারুফ যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তিনি শুধু একজন জনপ্রতিনিধি নয়, বরং একজন আদর্শিক অভিভাবকের ভূমিকা পালন করবেন। তার নেতৃত্বে ত্যাগী নেতাকর্মীরা সম্মান ও মূল্যায়ন ফিরে পাবে বলেও আশা করছেন তাঁরা।
ডা. মাহফুজার রহমান মারুফকে ঘিরে কুড়িগ্রাম-১ আসনের জনগণের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আস্থার বাতাবরণ। তারা বিশ্বাস করেন, এমন একজন মানবিক, শিক্ষিত ও ত্যাগী নেতা সংসদে পৌঁছালে এলাকাটি উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নতুন দিগন্তে পৌঁছাবে।