1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মোল্লাপাড়া মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

মোল্লাপাড়া মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ শনিবার, ২ জুলাই, ২০২২
desherkotha

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মোল্লাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন। ছাদ ঢালাই উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষক আব্দুল মাজেদ মিয়া, জাহেদুল ইসলাম প্রমূখ। স্থানীয় সুধীজন এবং জনপ্রতিনিধিদের সহায়তায় মসজিদের নির্মাণ কাজ চলছে।

আরো পড়ুনঃত্রিশালের ২ টন ওজনের কালো মানিকের দাম হাঁকা হচ্ছে ৪০ লাখ

৩ হাজার বর্গফিট বিশিষ্ট মসজিদটি নির্মাণে ব্যয় হবে ৩০ লাখ টাকা। মসজিদ কমিটি সকলের সহায়তা কামনা করেছে। পরে দোয়া পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park