1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় যে সব জাহাজ ইরানকে কোনো ধরনের টোল দিয়েছে, সেগুলোকে আটক করার নির্দেশ তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে দিয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি বন্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ব্যবহার করার হুমকিও দিয়েছেন। ইরানকে উদ্দেশ করে ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক নৌ চলাচলকে জিম্মি করে কোনোভাবেই বিশ্বকে চাঁদাবাজির মধ্যে ফেলা যাবে না।

রোববার (১২ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এসব কথা বলেন।

বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং বিশ্ব অর্থনীতিকে এক ধরনের চাপের মধ্যে ফেলছে। তিনি বলেন, ইরানকে অবৈধভাবে টোল প্রদানকারী কোনো জাহাজই নিরাপদে চলাচল করতে পারবে না এবং তাদের আটক করা হবে।

ট্রাম্প দাবি করেন, ইরান ‘মাইন পাতা আছে’ এমন আশঙ্কা সৃষ্টি করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। ফলে ওই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ প্রবেশ ও প্রস্থান ব্যাহত হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশই এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরান মাইন পেতে থাকতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতে যুক্তরাষ্ট্র মাইন অপসারণ কার্যক্রম শুরু করবে। পাশাপাশি ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি কোনো ইরানি বাহিনী যুক্তরাষ্ট্র বা শান্তিপূর্ণ বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

ট্রাম্প তার বার্তায় আরও দাবি করেন, ইরান ইতোমধ্যেই তাদের সামরিক শক্তির বড় অংশ হারিয়েছে। বর্তমান উত্তেজনার জন্য তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকেও দায়ী করেন। পাশাপাশি তিনি বলেন, খুব শিগগিরই ইরানের ওপর একটি অবরোধ বা ব্লকেড শুরু হতে যাচ্ছে, যেখানে অন্য দেশগুলোকেও যুক্ত করা হবে।

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park