হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

হামের চিকিৎসা ও প্রতিরোধে সরকারের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গ্যাভি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের ইতিহাসে এত কম সময়ে এত বড় জনগোষ্ঠীর জন্য বিপুল পরিমাণ টিকা এত দ্রুত সংগ্রহ করতে আর কোনো দেশ সক্ষম হয়নি, যা বাংলাদেশ করেছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি এবং হাম প্রতিরোধের টিকাও মজুত ছিল না। বর্তমান সরকার শূন্য অবস্থা থেকেই কাজ শুরু করেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা সম্ভব হয়েছে। তিনি জানান, আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আরও ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হবে। প্রতিটি জেলায় ১২টি করে ভেন্টিলেটর এবং ১২টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হচ্ছে। এর ফলে গুরুতর রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, আইসিডিডিআরবি’র চিকিৎসক ডা. তাহমিদ শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। ফুসফুস ঠিকভাবে কাজ না করলে অক্সিজেন সরবরাহে সহায়তাকারী এই পদ্ধতিও শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, হাম আক্রান্তদের দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসাই দেওয়া হচ্ছে। তবে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ হিসেবে তিনি পুষ্টির অভাবকে দায়ী করেন। তিনি বলেন, শিশুদের বছরে দুইবার ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার নিয়ম থাকলেও ২০২৪ সালের শেষ দিকে মাত্র একবার ক্যাপসুল বিতরণ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে কোনো ভিটামিন এ ক্যাম্পেইনই পরিচালিত হয়নি।

তিনি জানান, আগামী ১০ জুনের মধ্যে ইউনিসেফ থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ পাওয়া যাবে। এরপর দেশজুড়ে ভিটামিন এ ক্যাম্পেইন চালানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মায়েদের পুষ্টিহীনতা, শিশুদের পর্যাপ্ত পুষ্টি না পাওয়া এবং বুকের দুধ কম খাওয়ানোর কারণে অনেক শিশু ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। বিশেষ করে সিজারিয়ান অপারেশনের পর অনেক মা নবজাতককে দ্রুত বুকের দুধ খাওয়াতে পারেন না। এসব কারণেই শিশুদের মধ্যে হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

১১

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১২

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১৩

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১৪

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৫

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১৬

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১৭

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৮

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

১৯

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

২০