সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান – দৈনিক দেশেরকথা
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকায় শিল্প পার্ক সংলগ্ন রেলওয়ে লাইনের পাশে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) ও একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। অভিযানে কাউকে না পাওয়ায় পরে জব্দকৃত যানবাহন রেলওয়ের স্টেশন মাস্টারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

জানা যায়, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ রেলস্টেশন ও সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংলগ্ন এলাকায় রেলওয়ের বাউন্ডারি কেটে রাস্তা তৈরি করে দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি ভেকু দিয়ে কেটে বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এরআগে গত সোমবার (১১মে) সকালে রেললাইন সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ট্রাক চলাচল করায় সম্প্রতি চলন্ত ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ট্রাকচালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এরপরই প্রশাসনের নজরে বিষয়টি এলে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে বিএনপির নামধারী মাসুদ আলহাজ্ব শানিল ও দুলাল ওই অবৈধ মাটি বিক্রির সাথে জড়িত রয়েছেন বলে স্থানীরা জানান। তারা জানান, ৩২ লাখ টাকার কালার বালুর পয়েন্ট অবৈধভাবে দখল করে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন।
তারা জানান, শুধু বালু মহল নয় দীর্ঘদিন ধরে তারা বালুমহাল দখল, চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে আসছে। এসব ঘটনায় থানায় একাধিক অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
এছাড়া কয়েকজন স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবিরও অভিযোগও উঠেছে। এসব কাজে প্রতিবাদ করলে হুমকি-ধামকি ও মারধরের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া এরআগে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসীসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১০

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১১

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১২

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৩

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১৪

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১৫

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৬

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

১৭

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

১৮

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভা

১৯

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

২০