1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মুক্তির আগেই অনলাইনে ফাঁস থালাপতি বিজয়ের শেষ সিনেমা জন নায়গণ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

মুক্তির আগেই অনলাইনে ফাঁস থালাপতি বিজয়ের শেষ সিনেমা জন নায়গণ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মুক্তির আগেই বড় ধরনের বিপাকে পড়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গণ’। ছবিটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি গানের অংশ হঠাৎ অনলাইনে ফাঁস হয়ে গেছে। এতে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান যেমন ক্ষতির মুখে পড়েছে, তেমনি হতাশ হয়েছেন ভক্তরাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ছবির শুরু অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের অংশ এবং একটি কারাগারের দৃশ্য। সেখানে বন্দীর পোশাকে কোদাল হাতে বিজয়কে দেখা গেছে। পাশাপাশি একটি অ্যাকশন দৃশ্যও ভিডিওতে রয়েছে, যেখানে তার পরিচিত স্টাইল ফুটে ওঠে।

ভিডিওটি দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেও এটি ঠিক কোথা থেকে ফাঁস হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু জায়গায় এমন গুঞ্জনও ছড়িয়েছে যে পুরো সিনেমাটিই নাকি অনলাইনে ফাঁস হয়ে গেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা মেলেনি।

‘জন নায়গণ’ সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেশি কারণ এটি থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র বলে প্রচার চলছে। ধারণা করা হচ্ছে, অভিনয় ছেড়ে রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে এটিই হবে তার বিদায়ি সিনেমা। ফলে ছবিটি ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু মুক্তির আগেই গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস হওয়ায় অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ‘জন নায়গণ’ সিনেমাটি প্রথমে ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল। তবে আইনি জটিলতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়। নতুন তারিখ এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park