1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? প্রথম দেখেই কাকের প্রেমে পড়ে গেছি: ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ভর্তুকির হারভেস্টার নিচ্ছে অতিরিক্ত ভাড়া, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ইউনূস, আসিফ নজরুল ও শফিকুল আলমদের বিরুদ্ধে মামলার আবেদন শুক্রবার নারায়ণগঞ্জে যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারী ভেড়ামারায় শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা

ভেড়ামারায় শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা

মাসুদ রানা
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরির একটি কারখানার মালিককে ১ লক্ষ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই, 

পরিদর্শক আসিফ করিম, কুষ্টিয়া ও ফিল্ড অফিসার মোঃ খাইরুল ইসলাম এবং ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্য এবং সাংবাদিকবৃন্দসহ একটি টিম এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা চক বাজার থেকে বিভিন্ন নামী-দামী অনুমোদিত কোম্পানির লেভেল বা ব্যাচ ব্যবহার করে সাতবাড়ীয়া গ্রামে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও বাজারজাতের প্রস্তুতি চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরির অপরাধে সাতবাড়ীয়া গ্রামের মোঃ রেজাউল করিম এর পুত্র মোঃ মজনু (৩২) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়।

এদিকে এইক গ্রামে মোঃ শাহাদত হোসেন (৪২), পিতা-মৃত আমিরুল ইসলাম এর নিজ বাড়ীতে জৈন উত্তেজনার বিভিন্ন ধরনের বোতলজাতকৃত ঔষধ পাওয়া যায়, তারা পাবনা থেকে এ ধরনের জৈন উত্তেজনামুলক ঔষধ ক্রয় করে নিজ বাড়ীতে গোদামজাতকরণ করে বিভিন্ন দোকানে বিক্রয় করতেন। যার কোন ধরনের লাইসেন্স বা কাগজপত্র নাই। মোঃ শাহাদত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার জানান, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park