1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
 শ্রীপুরে বেশি সুদের আশায় ৪ মাসের অন্তঃসত্ত্বা মারধর, ভাড়াটিয়ার বাড়ি ভাংচুর  নগদ টাকা লুট  – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম রোহিঙ্গা সংকট সমাধানে বিদেশিদের সহায়তা চেয়েছে সরকার: মির্জা ফখরুল ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

 শ্রীপুরে বেশি সুদের আশায় ৪ মাসের অন্তঃসত্ত্বা মারধর, ভাড়াটিয়ার বাড়ি ভাংচুর  নগদ টাকা লুট 

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
  • প্রকাশ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে সুদের  টাকা পরিশোধ করার পরও এক ভাড়াটিয়ার বাড়ীতে ঢুকে হামলা, লুটপাট ও চার মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে পৈশাচিক কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। 

গতকাল সোমবার (৪ মে) রাতে শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ টুটুল মিয়া (৪২) জানান, তিনি প্রতিবেশী শিল্পি আক্তারের নিকট থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন। গতকাল বিকেল ৫:৩০ মিনিটে সাক্ষীগণের উপস্থিতিতে পাওনা টাকাসহ মোট ১ লক্ষ ৫ হাজার টাকা তিনি পরিশোধ করেন। কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পরেই রাত ৮টার দিকে পাওনাদার শিল্পি আক্তার, তপন মিয়া ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে টুটুল মিয়ার ভাড়া বাসায় অনাধিকার প্রবেশ করে।

তারা টুটুলের কাছে দাবি করা অতিরিক্ত আরও ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

বাবার আর্তচিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন বড় মেয়ে প্রিয়া আক্তার (১৯), মেজো মেয়ে রিয়া মনি (১৬) এবং ছোট মেয়ে মাহি (১০)। এসময় হামলাকারীরা তিন বোনকেই মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১নং বিবাদী মোঃ তপন মিয়া ৪ মাসের অন্তঃসত্ত্বা প্রিয়া আক্তারের তলপেটে উপর্যুপরি লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আঘাতের কারণে তার গর্ভপাত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি। অভিযোগ অনুযায়ী, ৩নং বিবাদী শিল্পি আক্তার মেজো মেয়ের গলা থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং ৪নং বিবাদী নূরুন্নাহার ঘরের বিছানার নিচ থেকে নগদ ৮০ হাজার টাকা লুটে নেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী টুটুল মিয়া বর্তমানে তার মেয়েদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এবং স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হওয়ায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান। তিনি বলেন:

আমি পাওনা টাকা সব মিটিয়ে দেওয়ার পরেও তারা আমার মেয়েদের ওপর এই অমানুষিক নির্যাতন চালালো। আমার অনাগত নাতি/নাতনি আজ মৃত্যুর মুখে। আমি এর বিচার চাই।”

শ্রীপুর থানা সূত্র জানায়, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ প্রাপ্তি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park